জীবনের লাশ

1 04 2011

জীবনের লাশ

রক্তের বলয় শিরা ধমনীতে ঝিলিক মারে

এখন মৃতদের সাথে যাপন করি জীবন

রক্ত ছলকায় গর্জায়

লহমায় ভাঙতে পারে যেকোন প্রাচীর

জানোয়ার নই বলে (আমি অধম মানুষ)

দেওয়ালের কাছে এসে

হাঁটু ভেঙে বসি

মুঠো মুষ্ঠি গুটিয়ে নিই

চিৎকার করে বলি

সে কোথায় যার বুকে দেখেছিলাম

লাল মুদ্রার মতো চাকতির ছাপ

আর খরস্রোতা নদীর বিদ্যুৎ

এই চিৎকার দিগন্তে প্রতিধ্বনি তোলে

সবাই মখোমুখি চায় উত্তর দেয়না

মৃতদের পাশে মৃ্তের মত পড়ে থাকি

শিকল আমায় লাশ বানিয়ে রেখেছে

জীবন এক কারাগার।








Follow

Get every new post delivered to your Inbox.