খোঁজা
আজকাল পাখিদের কাছে যাইনা
মুক্ত আকাশের বড় অমোঘ টান
আজকাল গাছেদের কাছে যাইনা
শিকড় বড় অক্টোপাসের ধরণ
আজকাল মানুষের কাছে যাইনা
আন্তঃর্জাল ছড়িয়ে মাছি মারে মানুষ
আজকাল শুধু ভয় জাগে কারণ-অকারণে
পরিচিতি বিলাতে ভয় লাগে
আজকাল চোখের আলোর বাইরে
আমি ডুবে যাই ভেতরের আলোকঘরে
আমাকে আমি খুঁজছি অহর্নিশি
ধনেতে মনেতে বনেতে সপ্তম বলয়ে
সপ্তডিঙা ছুঁয়েছে সপ্ত সমুদ্র
তারে কোথাও পাইনি —
নবগ্রহের ওপার বাদ যায়নি
জেনেছি কালসমুদ্রে সে ভেসে বেড়ায়
তাই মানুষের কাছে যাইনা
১০, নভেঃ ১০
অ্যালবার্ট অশোক
১৬৫ আর এন গুহ রোড, কলি – ২৮
০৯৪৭৭৭৭৩২৮৮/০৯৩৩০৮৫৮৫৩৬